,

নৈশক্লাবে হামলাকারী কে এই ওমর মতিন?

omar_mateen_orlando_terrorist_muslimআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর‍ল্যান্ডো শহরে ‘পালস’ নামের নৈশক্লাবটিতে এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। শহরের মেয়র বাডি দিয়ের এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন, হামলায় আহতের সংখ্যা অন্তত ৫৩।

আক্রমণকারী বন্দুকধারীর পরিচয় সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছে বিবিসি এবং আমেরিকান সংবাদ চ্যানেলগুলো। বিবিসি জানায়, এই বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়েস ২৯।

সিবিএস নিউজ জানাচ্ছে, তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক এবং তার বাবা-মা আফগান।

অবশ্য আলজাজিরা জানিয়েছে, ওমর মতিন নিউইর্য়কে জন্মগ্রহণ করেছেন। পুলিশ অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ওমর মতিনকে সনাক্ত করেনি।

তার নাম এর আগে কোনো সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকায় ছিল না। তবে অন্য একটি অপরাধমূলক ঘটনার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছিল – যেটির সঙ্গে নাইটক্লাবে আক্রমণের ঘটনার কোনো সম্পর্ক নেই।

তবে এফবিআইয়ের একজন কর্মকর্তা রোনাল্ড হপার বলছেন, ‘আমরা আভাস পাচ্ছি যে লোকটির উগ্রপন্থী ইসলামী আদর্শের দিকে ঝোঁক ছিল, যদিও তা এখনও নিশ্চিত করা যায়নি।’ মনে করা হচ্ছে, আক্রমণকারী একাই ছিল এবং সে এই এলাকার স্থানীয় কোনো বাসিন্দা নন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বর্ণনা থেকে জানা গেছে, পালস নামের নৈশক্লাবটি শহরের সমকামীদের একটি প্রধান কেন্দ্র। এখানেই স্থানীয় সময় শনিবার রাত ২র দিকে আক্রমণ চালায় বন্দুকধারী।

হামলাকারীর হাতে ছিল দুটি আগ্নেয়াস্ত্র। একটি ছিল এ্যাসল্ট রাইফেল আর অপরটি ছিল হ্যান্ডগান। এছাড়া তার গায়ের সঙ্গে ‘বিস্ফোরক জাতীয় কিছু’ বাঁধা ছিল।

এর আগে বলা হয়েছিল, আক্রমণকারী সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী হামলাকারীরা যে ধরনের বিস্ফোরকভর্তি পোশাক পরে তা পরা ছিল।

বন্দুকধারী নাইটক্লাবের ভেতরে চারদিকে নির্বিচারে গুলি করতে থাকে এবং কিছু লোককে জিম্মি করে।

প্রথম গুলিবর্ষণের প্রায় তিন ঘণ্টা পর পুলিশ জিম্মিদের উদ্ধারের জন্য নাইটক্লাবের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়।
ভেতরে ঢোকার পর বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয় এবং একপর্যায়ে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

এর পর পুলিশ আক্রমণকারীর গায়ে বাঁধা বস্তুটির একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা