,

রাজ্যজুড়ে জরুরি অবস্থা: যুক্তরাষ্ট্রে সমকামী নৈশক্লাবে গুলিতে নিহত ৫০ [ভিডিওসহ]

orlando-shooting_15998_1465742515আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে পুরুষ সমকামীদের একটি নৈশক্লাবে বন্দুকধারীর গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৩ জন।

বার্তা সংস্থা এএফপি সর্বশেষ এ তথ্য জানিয়েছে। এটি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে বড় ধরনের প্রাণঘাতী হামলা।

বিবিসি ও আলজাজিরা জানিয়েছে, বন্দুকধারী নিউইয়র্কে জন্মগ্রহণকারী ওমর মতিন। সে আফগান বংশদ্ভূত মার্কিন নাগরিক।

এ ঘটনায় রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রিক স্কট।

পুলিশ জানায়, ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তারা পালস ক্লাব নামে ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করেছে।

বন্দুকধারী লোকটির হাতে অ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান ছিল এবং সে নাইটক্লাবের ভেতরে অনেককে জিম্মি করেছিল। নিহত হওয়ার আগে পুলিশের সঙ্গে তার গুলিবিনিময় হয়।

পুলিশ একে একটি ‘সন্ত্রাসবাদী ঘটনা’ বলে আখ্যায়িত করেছে। কিন্তু তারা এটাও বলছেন যে, এই সন্ত্রাস অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক তা তারা এখনও জানেন না।

এ ঘটনায় হতাহতদের আত্মীয়-স্বজনরা হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন।

ওই ক্লাবে থাকা এক ব্যক্তি রিকার্ডো আলমোডোভার পাল্‌স ক্লাবের ফেসবুক পাতায় লিখেছেন যে স্থানীয় সময় শনিবার রাত ২টায় বন্দুকধারী গোলাগুলি শুরু করে।

তিনি লেখেন, ‘ওই সময় যারা নাচছিল এবং বারের কাছে যারা ছিল সবাই মাথা নীচু করে ফেলে। আর আমরা যারা বারের পিছনের দরজার কাছে ছিলাম তারা কোনোরকমে ক্লাব থেকে বের হয়ে দৌড় দেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে