,

প্রশ্নফাঁসে কলেজ শিক্ষক, বিজি প্রেসের কর্মচারী

 
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রশ্নফাঁস। মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেয়া হলেও ঠেকানো যায়নি। যাবে কী করে? পাহারাদারই যখন চোর, মালিক খামাখাই হম্বিতম্বি করলে আর কী হবে?গত ৮ জুন রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আটক প্রশ্ন ফাঁস চক্রের ৯ সদস্যকে রিমান্ডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানতে পেরেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) মুদ্রণ শাখার এক কর্মচারী এবং এক কলেজ শিক্ষক জড়িত রয়েছেন। এদের একজন পরীক্ষার দু’দিন আগে অন্যজন ঘণ্টাখানেক আগে প্রশ্নপত্র ফাঁস করতেন।

08_BG-Press_041214_0001

রোববার এ বিষয়ে ডিবির এডিসি (উত্তর) মাহিদুজ্জামান সঙ্গে কথা হলে তিনি  বলেন, ‘প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা দু’জন। এদের একজন বিজি প্রেসের মুদ্রণ শাখার কর্মচারী আলমগীর। অন্যজন একটি কলেজের শিক্ষক। তার নাম হাছান।’‘৯ জন আটকের পর থেকে আলমগীর ও হাছানের মোবাইল ফোন বন্ধ। তারা নিজ নিজ প্রতিষ্ঠানেও আর যাচ্ছেন না। এ কারণে তাদের আটক করতেও একটু বেগ পেতে হচ্ছে’, বলেন ডিবির ওই কর্মকর্তা।

 

 

ডিবির এডিসি মাহিদুজ্জামান জানান, বিজি প্রেসের মুদ্রণ বিভাগের কর্মচারী আলমগীর প্রশ্ন ছাপার সময় প্রতিবার দু’টি করে প্রশ্ন মুখস্ত করতেন। পরে কাগজের রোল লোড করার সময় বাইরে এসে প্রশ্ন দু’টি কাগজে লিখে রাখতেন। এভাবে প্রতিবার দু’টি করে প্রশ্ন মুখস্ত করে লিখে রাখতেন। পরে সেগুলো মোটা অংকে বাইরে একটা চক্রের কাছে বিক্রি করে দিতেন।ডিবি সূত্রে জানা যায়, আলমগীর রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। চক্রের অন্য সদস্যরা আটক হওয়ার পর থেকে আলমগীর পলাতক।

 

 

অন্যদিকে কলেজ শিক্ষক হাছান কিছুটা প্রযুক্তিনির্ভর। শিক্ষক হিসেবে কিছুটা সুবিধাও করতে পেরেছেন তিনি। পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে স্মার্টফোনে প্রশ্নপত্রের ছবি তুলে সাথে সাথেই হোয়াটস অ্যাপের মাধ্যমে আগে থেকে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের পাঠিয়ে দিতেন তিনি।ডিবি সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক হাছানের বাড়ি গাজীপুরের শীতলক্ষ্যা নদীর পাড়ে। তিনি ওখানকার একটি কলেজেই অধ্যাপনা করতেন। তবে তদন্তের স্বার্থে সেই কলেজের নাম বলতে রাজি হয়নি ডিবি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা