,

গির্জা বানাচ্ছে মুসলিমরা

 

আন্তর্জাতিক ডেস্ক :দরিদ্র কৃষকদের বাস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গোজরা অঞ্চলের একটি গ্রামে। কৃষকরা তাদের আয়ের একটা অংশ জমাচ্ছে প্রতিবেশী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের প্রার্থনার জন্য গির্জা নির্মাণের জন্য। দেশটিতে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মধ্যে এ খবরটি মানুষকে নাড়া দিয়েছে।

2016_06_12_17_53_23_RW4UjgOGhzmistdIiPj24M7TBN9MN1_original

 

খ্রিস্টান প্রতিবেশীরা যেন একসাথে প্রার্থনা করতে পারেন এ লক্ষ্যেই গির্জা নির্মাণ শুরু করেন মুসলিম কৃষকরা।ইজাজ ফারুক ওই গ্রামের বাসিন্দা। তিনি প্রতিদিন মসজিদে নামাজ পড়ার পর গির্জায় যান।তার খ্রিস্টান প্রতিবেশীদের জন্য গির্জা নির্মাণের যে উদ্যোগ নেয়া হয়েছে তাদের মধ্যে তিনিও একজন। তাদের আশা, এই গির্জা নির্মাণের পর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা একসাথে শান্তিতে থাকতে পারবে, একসাথেই প্রার্থনা করতে পারবে।

 

 

ইজাজ ফারুক বলেন, ‘গোজরা দাঙ্গার পর আমরা সবাইকে আরো বেশি কাছাকাছি আনার চেষ্টা করছি। এই গির্জা নির্মাণের মাধ্যমে আমরা দেখাতে চাই যে, একটা সম্প্রদায়ের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ।’

ফারুকের প্রতিবেশী খ্রিস্টান ধর্মাবলম্বী ফারইয়াল মসিহ বলেন, ‘ছোটবেলা থেকেই দেখছি ধর্মের উপরেও আছে বন্ধুত্ব। এ গ্রামের খ্রিস্টান অধিবাসীদের জন্য আলাদা কোনো বাড়ি নেই, তারা মুসলিমদের সাথেই বাস করে।’

তিনি আরো বলেন, ‘আমার জন্মের পর থেকেই দেখছি, সবাই একসাথে বাস করছি ভালোবাসা নিয়েই। একে অপরের বিয়ে উৎসবে যোগ দিচ্ছি। আমরা সুখ-দুঃখ একে অপরের সাথে ভাগ করে নিচ্ছি। গোজরায় যা ঘটেছিল তার যেন পুনারবৃত্তি না হয় আমি সেই প্রার্থনাই করি।’

উল্লেখ্য, ২০০৯ সালে গোজরায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ধর্মীয় হামলার ঘটনা ঘটে। তখন আগুনে পুড়িয়ে দেয়া হয় তাদের গির্জা ও ঘরবাড়ি। ওই হামলায় ১০ জন নিহতও হয়। আজও ওই গ্রামের মানুষেরা সেই সহিংসতার কথা ভুলেনি। কিন্তু তারা দেখিয়ে দিতে চায় ব্যক্তিগত ভালোবাসা সাম্প্রদায়িক সহিংসতাকে হারিয়ে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে