,

সমকামীদের ক্লাবে হামলা, আহত অন্তত ২০ জন

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের পুলিশ বলছে, সেখানে সমকামীদের একটি নাইট ক্লাবে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে হামলাকারী এখনও ‘পাল্‌স ক্লাব’-নামের ওই নাইটক্লাবে অবস্থান করছে এবং সেখানে থাকা মানুষদের জিম্মি করা হয়েছে।

160612083109_florida_pulse_gay_club_attacked_in_orlando_-_multiple_injuries_640x360_orlandopolice_nocredit
ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অবস্থিত ওই ক্লাবের এলাকা থেকে দূরে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অরল্যান্ডো পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে জরুরি সেবা প্রদানের বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, আহত ব্যক্তিদের ক্লাবের বাইরে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই ক্লাবে থাকা এক ব্যক্তি রিকার্ডো আলমো ডোভার পাল্‌স ক্লাবের ফেসবুক পাতায় লিখেছেন যে স্থানীয় সময় রাত দুইটায় বন্দুকধারী গোলাগুলি শুরু করে।

 
“ওই সময় যারা নাচছিল এবং বারের কাছে যারা ছিল সবাই মাথা নীচু করে ফেলে। আর আমরা যারা বারের পিছনের দরজার কাছে ছিলাম তারা কোনরকমে ক্লাব থেকে বের হয়ে দৌড় দেই”।
আরও একজন প্রত্যক্ষদর্শী অ্যানথনি টরেস বলেছেন যে তিনি মানুষকে চিৎকার করতে শুনেছেন, নাইটক্লাবের অনেকে হয়তো নিহত হয়েছেন।
স্থানীয় টিভি সাংবাদিক স্টুয়ার্ট ম্যুর টুইটারে লিখেছেন ওই হামলায় অন্তত বিশজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
তিনি বলেছেন ওই নাইটক্লাবে হামলাকারী এখনও অবস্থান করছেন এবং আশঙ্কা করা হচ্ছে হামলাকারী তার শরীরে হয়তো বোমা বহন করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা