মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী নাম হবে গণবিচ্ছিন্ন মন্ত্রী : পঙ্কজ ভট্টাচার্য

kolpona-chakma_116230নিজস্ব প্রতিবেদক : ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ধারাবাহিকভাবে একটার পর একটা মানুষ হত্যা করে খুনিরা চলে যাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এমন মন্তব্যের কারণে কিছু দিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হবে গণবিচ্ছিন্ন মন্ত্রী।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত ‘কল্পনা চাকমা অপহরণের ২০ বছর বিচারহীনতার সংস্কৃতির অবসান কবে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, বিচারহীনতা, হত্যা ও গুমের প্রতীক হয়ে উঠেছে কল্পনা চাকমা। ৪০ বছর পরে যুদ্ধাপরাধীর বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারলে কল্পনা চাকমা হত্যার বিচার কেন হবে না? অপশক্তির বিরুদ্ধে প্রতীক হয়ে থাকবে কল্পনা চাকমা। তাই তার জীবনীর নানান দিক সাধারণ মানুষের কাছে তুলেধরতে হবে।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেভাবে দেশে অন্য ধর্মের লোকদের ওপর হামলা হচ্ছে অথচ একটি খুনিকেও গ্রেপ্তার করতে পারছে না সরকার। তাই রাষ্ট্র এখন ঘাতকের সহযোগীতে পরিণত হয়েছে।

পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে পঙ্কজ ভট্টাচার্য বলেন, পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হচ্ছে না, কারণ স্বাধীনতাবিরোধী চক্র পার্বত্য অঞ্চল নিয়ে পাকিস্তানিদের মতো করতে চাইছে। আর এ কারণেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে না।

প্রসঙ্গত, ১২ জুন ২০১৬ কল্পনা চাকমা অপহরণের ২০ তম দিবস। ১৯৯৬ সালের এই দিনে দিবাগত রাত ১:৩০ মি. হতে দুইটার মধ্যে রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার নিউলাল্যাঘ্যোনা গ্রামের নিজ বাড়ি থেকে ‘হিল উইমেন্স ফেডারেশনের’ তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের শিকার হন।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক পার্বতী রায়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেরিন্টন চাকমা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী