,

স্ত্রীকে নিয়ে ঈদের নাটকে মোশাররফ করিম

natok_116240বিনোদন প্রতিবেদক : বেশ কয়েক বছর আগে স্ত্রী রোবেনা রেজা জুঁইর সঙ্গে একটি একক নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। নাটকে দুজনের অনবদ্য অভিনয় দর্শকদের মাঝে সাড়া ফেলে। এরপর গল্প, চরিত্র সমন্বয় হলে তারা চেষ্টা করেন একই নাটকে অভিনয় করতে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও মোশাররফ করিম ও জুঁইকে বেশ কিছু ধারাবাহিক এবং একক নাটকে অভিনয় করতে দেখা যাবে।

এরই মধ্যে তারা শেষ করেছেন সাগর জাহানের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক ‘অ্যাভারেজ আসলাম, সাজিন আহমেদ বাবুর ছয় পর্বের ধারাবাহিক ‘কিড সোলায়মান’ ও মেহেদী হাসানের ‘তলোয়ার’। ‘অ্যাভারেজ আসলাম’ প্রচার হবে বাংলাভিশনে, ‘কিড সোলায়মান’ বৈশাখীতে এবং ‘তলোয়ার’ প্রচার হবে আরটিভিতে।

এছাড়া তারা মাসুম রেজার রচনা ও সাঈদের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক ‘চান্স মাস্টার’-এ অভিনয় করবেন।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, জুঁইর কোনো কাজেই আসলে কখনো এতটুকু অবহেলা দেখিনি। সব কাজই সে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে। অভিনয়েও ঠিক তাই দেখেছি আমি। ঈদে আমাদের কাজগুলো নিয়েও আমি আশাবাদী।

জুঁই বলেন, অভিনয়ের শুরুর দিকে আমি যখন টুকটাক ভুল করতাম, তখন মোশাররফ খুব রি-অ্যাক্ট করতো। তখন বলতো, তুমি কেন পারবা না। কিন্তু এখন যখন ভালো কাজ করছি, অভিনয়টা বুঝে করার চেষ্টা করি তখন পাশে থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটা অনেক উৎসাহ দেয় আমাকে।

উল্লেখ্য, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইকে বর্তমানে একসঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে মাছরাঙা টিভিতে এম আর মিজানের ‘নগর আলো’, বাংলাভিশনে মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ এবং আল হাজেনের ‘লড়াই’ ধারাবাহিক নাটকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা