,

মিতু হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত নয়: আইজিপি

police_নিউজ ডেস্ক : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

রোববার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন শুটিং ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সুধীসমাবেশে আইজিপি একথা জানান।

তিনি বলেন, হত্যা জঙ্গিরা করেছে কি না, এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

তবে হত্যাকাণ্ডের মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক।

তিনি আরো বলেন, পুলিশের মনোবল দুর্বল করে ফায়দা লোটার কোনো সুযোগ নেই। পুলিশ রাষ্ট্রের শক্তি। এ দেশকে যারা আফগানিস্তান, পাকিস্তান বানানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। এ সময় জঙ্গিবাদ নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে সুধীসমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম, বিজিএমইএর প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা