,

এসপির স্ত্রী হত্যা মামলায় দু’জন রিমান্ডে

killingনিউজ ডেস্ক : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তারের খ‍ুনের সঙ্গে জড়িত সন্দেহে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। আজ চট্টগ্রাম মহানগ হাকিম হারুনুর রশিদ এ আদেশ দিয়েছেন।

মাহমুদা খানম হত্যায় ইতোমধ্যে আটক দু’জন হলেন আবু নছর গুন্নু (৪৫) ও শাহ জামান রবিন (২২)।

রিমাণ্ড শুনানিতে অংশ নেয়া চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৭ জুন হাটহাজারীর মূসাবিয়া দরবার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু নছর গুন্নুকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমাণ্ডের আবেদন জানায় পুলিশ। ৯ জুন রিমাণ্ড শুনানিতে আদালত তাকে কোন সূত্রে গ্রেফতার করা হয়েছে সেটার প্রমাণ দাখিলের নির্দেশ দেন।
আর শাহ জামমান রবিনকে ১১ জুন রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শীতলঝর্ণা আবাসিক এলাকা থেকে আটক করে পুলিশ। ত‍াকে মূল খুনি হিসেবে সন্দেহ করছে পুলিশ।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা