,

রোনাল্ডোর সঙ্গে গলা মেলালেন প্রিয়াঙ্কা! (ভিডিও)

priyankaস্পোর্টস ডেস্ক : মঙ্গলবার আইসল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোর ইউরো অভিযান শুরু। আর তার আগেই বলিউড অভিনেত্রীর সাথে সুরের দুনিয়ায় মাতোয়ারা রোনাল্ডো সহ বিশ্বের ফুটবলারা।

পিটবুলের পর এবার প্রিয়াঙ্কা গলা মেলালেন জেনিফার লোপেজ, রাফায়েল নাদাল, অ্যাকোন, রোনাল্ডো, জেমস রডরিগেজ, মেসুত ওজিল সহ দেশ-বিদেশের সেলিব্রটিদের সাথে। রেড-ওয়ান সম্প্রতি একটি ভিডিও রিলিজ করেছে ‘ডোন্ট ইউ নিড সামবডি’। যেখানে এককথায় চাঁদের হাঁট।

অস্কারের লাল সরণী থেকে বিলবোর্ডের মিউজিকের গোলাপি গালিচা বিদেশে এখন জনপ্রিয়তার শিখরে প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ! বলিউডের পাশাপাশি এখন হলিউডের স্টার পিগি চপস।

তবে অভিনয়ের সঙ্গে গানের ভুবনেরও এখন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার কথায়, গান তার প্রথম ভালবাসা। তাই অভিনয় নিয়ে ক্যারিয়ারের ইনিংস শুরু করলেও পরে গানের হাত ধরতে বেশি সময় নেননি এই সুন্দরী। ইতিমধ্যে র‍্যাপার পিটবুলের সঙ্গে ডুয়েট গেয়ে ফেলেছেন তিনি। তবে সম্প্রতি হলি-বলি নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছেন নায়িকা, যে গানের দিকে তেমন নজর দিতে পারছেন না।

এদিকে নব্বইরের জনপ্রিয় ধারাবাহিক ‘বেওয়াচ’-এর নামে তৈরি হতে চলেছে সিনেমা ‘বেওয়াচ’। এখানে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। চরিত্রের নাম ভিক্টোরিয়া। হলিউডের ভেতরের খবর, প্রিয়াঙ্কার সঙ্গে ‘বেওয়াচ’ পরিচালকের দেখা করার পর পাল্টে গিয়েছে ছবির স্ক্রিপ্ট। পুরুষের পরিবর্তে এ ছবির ভিলেনের চরিত্রের নেওয়া হয় তাকে।

সম্প্রতি শেষ হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার শুটিং। আপাতত মুম্বাইয়ে আছেন নায়িকা। কিছুদিনের মধ্যে শুরু হবে ‘কোয়ান্টিকো’ সিরিজ টু।

দেখুন সেই গানের ভিডিও:

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা