,

‘উড়তা পাঞ্জাব’ ইস্যুতে ঋত্বিকের উদ্বেগ

hritikবিনোদন ডেস্ক : পাঞ্জাবের ভয়াবহ মাদক পরিস্থিতির উপর নির্মিত ‘উড়তা পাঞ্জাব’ মুভি নিয়ে চলমান বিতর্কে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। এক টুইট বার্তায় নিজের এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

টুইট বার্তায় ঋত্বিক লিখেন, ‘মুভিটি নিয়ে বিতর্ক চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য দুর্ভাগ্যজনক পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। তবে সবাই যেভাবে মুভিটির সমর্থনে এগিয়ে এসেছেন তাতে আমি গর্বিত।’

কিছু আপত্তিকর ও ভীতিকর দৃশ্য থাকায় ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘উড়তা পাঞ্জাব’ মুভিটিকে ‘এ’ সার্টিফিকেট দেয়। সেইসঙ্গে মুভিটির ৯৪টি দৃশ্য কাটছাট করার জন্য এর নির্মাতাদের প্রতি আহ্বান জানান। মূলত এর প্রেক্ষিতেই মুভিটি নিয়ে বিতর্ক শুরু হয়। চলচ্চিত্র সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এর নির্মাতারা। আগামীকাল এ বিষয়ে কোর্টের রায় দেয়ার কথা রয়েছে।

‘উড়তা পাঞ্জাব’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, কারিনা কাপুর, আলিয়া ভাট ও দিলজিত দোসাঞ্জ। অনুরাগ কাস্যপ নির্মিত মুভিটি আগামী ১৭ জুন মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা