,

শেষ ম্যাচে অঘটনের শিকার কলম্বিয়া

01-Colombiaস্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে অঘটনের জন্ম দিয়েছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া। রবিবার সকালে কোস্টারিকার বিপক্ষে পেকারম্যানের শিষ্যরা হেরে যায় ৩-২ গোলে।

এদিন, হাউসটনের রিলিয়েন্ট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় কোস্টারিকা। মাত্র ২ মিনিটে আলবার্টো ভেনেগাস লিড পাইয়ে দেয় দলটিকে। তবে ৪ মিনিট পরেই ফ্রাঙ্ক ফাবরা সমতায় ফেরায় ২০০১ সালের চ্যাম্পিয়নদের। কিন্তু ৩৪ মিনিটে সেই ফাবরার আত্মঘাতী গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কোস্টারিকা।

বিরতির পর ৫৮তম মিনিটে কেলসো ব্রোগেস কোস্টারিকাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে ম্যাচে ৭৩ মিনিটে মারলস মোরেনা কলম্বিয়ার হয়ে একটি গোল করলে খেলায় ফেরে কলম্বিয়া। কিন্তু ম্যাচের বাকি সময়ে আরেকটি গোল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ তারকা জেমস রদ্রিগেজের দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা