,

ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতার তরুণী!

1425আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ঘুরতে যেয়ে ধর্ষিত হওয়ার অভিযোগ এনেছিলেন এক ডাচ তরুণী, কিন্তু বিচার পাওয়ার পরিবর্তে উল্টো বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে ওই তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

ওই তরুণীর আইনজীবী দাবি, গত মার্চ মাসে মাদকের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা হয়েছিল ২২ বছর বয়সী ওই তরুণী লরাকে। জ্ঞান ফেরার পর অপরিচিত একটি ফ্ল্যাটে নিজেকে দেখতে পান আর বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে।

ধর্ষণের অভিযোগ আনার পর লরাকে বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে।

এদিকে, ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাকেও গ্রেফতার করা কাতারের পুলিশ। তবে ওই ব্যক্তির দাবি, দু’জনের পারস্পরিক সম্মতিতেই মিলিত হয়েছিলেন তারা।

এর আগে ,২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একই রকমভাবে ধর্ষণের অভিযোগ আনার পর বিয়ে বহির্ভূত সম্পর্ক, শপথভঙ্গ ও মদ্যপানের অভিযোগে নরওয়ের এক তরুণীকে ১৬ মাসের জেল দেওয়া হয়। পরে অবশ্য তাকে ক্ষমা করে নরওয়েতে ফেরার অনুমতি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা