,

গুলিতে আহত নবনির্বাচিত চেয়ারম্যানের মৃত্যু

joypurha_azadনিউজ ডেস্ক : দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে আহত নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৪৫) মারা গেছেন।

রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজাদের চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জন আজম ও জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত ৩১ মার্চের নির্বাচনে আবুল কালাম আজাদ জেলার সদর উপজেলার ভাতসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে এই ইউপিতে জয় পান।

এরপর গত ৪ জুন রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোচকুঁড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় একে আজাদকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এ সময় আজাদকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা নয়ন কুমার বর্মন নামে এক পথচারীকেও গুলি করে।

তাদের দু’জনকে গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আজাদকে ৫ জুন ভোররাতে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। আজ ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা