,

অলিম্পিক ভেন্যুতে ‘সুপার ব্যাক্টেরিয়া’

 

স্পোর্টস ডেস্ক :ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সমুদ্র সৈকতের পানিতে ওষুধ-প্রতিরোধী ‘সুপার ব্যাক্টেরিয়া’-র উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ওই সৈকতগুলোতে অলিম্পিকের কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

f65cf1145ada1466720ea2fb6d372618-575c4fd5658a6

 

চলতি বছরের ৫ আগস্ট রিও ডি জেনিরোতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে। এর দুই মাসেরও কম সময় বাকি থাকতে দুটি অপ্রকাশিত গবেষণা প্রবন্ধে ওই ‘সুপার ব্যাক্টেরিয়া’-র উপস্থিতির বিষয়টি সামনে আনা হয়।যু্ক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) গবেষণায় প্রথম ‘সুপার ব্যাক্টেরিয়া’ শনাক্ত হয়। প্রতিবেদনে এসব ব্যাক্টেরিয়াকে জনস্থাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করা হয়েছে।

 

 

২০১৪ সালের শেষ দিকে প্রকাশিত এক গবেষণার ফলাফলেও গুয়ানাবারা উপসাগরের কয়েকটি সৈকতে ‘সুপার ব্যাক্টেরিয়া’-র উপস্থিতির কথা বলা হয়েছিল। ওই উপকূলগুলোতে অলিম্পিকের নৌচালনা ও উইন্ড-সার্ফিং ইভেন্টগুলো আয়োজনের কথা রয়েছে।নতুন করা গবেষণা দুটির প্রথমটি সেপ্টেম্বরে করা হয়েছে। এতে সান ডিয়াগোর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস্ এন্ড কেমোথেরাপি ইন্টারসায়েন্স কনফারেন্স-এর বিজ্ঞানীদের ২০১৪ সালে করা গবেষণাটি যাচাই করে দেখেছেন।

 

 

গবেষকরা দেখতে পান, রিও কোপাকাবানা সৈকতসহ বিখ্যাত পাঁচটি সৈকতে এই জীবাণুগুলোর উপস্থিতি আছে। এসব সৈকতে অলিম্পিকের ওপেন-ওয়াটার ও ট্রাইথালন সাঁতারগুলো হওয়ার কথা। অন্য চারটি সৈকত হল ইপানেমা, লেবলন, বোতাফোগো ও ফ্লামেঙ্গো।রিও ডি জেনিরোর সবচেয়ে জনপ্রিয় ওই পর্যটন স্থানগুলোতে এসব জীবাণু পাওয়ায় প্রবন্ধগুলোতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাধারণত শুধু হাসপাতালগুলোতে যে ধরনের জীবাণু পাওয়া যায়, ওই এলাকাগুলোতে সে ধরনের জীবাণু সংক্রমণের আশঙ্কাও আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্বিতীয় গবেষণাটি চালিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকারের ওসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন ল্যাব। এই গবেষণা ফলাফল আগামী মাসে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি প্রকাশ করবে।

 

 

এতে রিও-র কেন্দ্রস্থলে অবস্থিত রডরিগো দে ফ্রেইতাস ল্যাগুনে ‘সুপার ব্যাকটেরিয়া’-র উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া গুয়ানাবারা উপসাগরে গিয়ে পড়া একটি নদীতেও একই ধরনের জীবাণু পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, এসব সুপার ব্যাক্টেরিয়ার কারণে মেনিনজাইটিসসহ মূত্রাশয়ের, গ্যাস্টোইনটেস্টিনাল, প্লুমোনারি (অ্যানথ্রাক্স জীবাণু ঘটিত নিউমোনিয়া) এবং রক্তনালীর কঠিন সংক্রমণ হতে পারে। এই ব্যাক্টেরিয়ায় আক্রান্তদের অর্ধেকেরও বেশি রোগী মারা যান বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা