,

ইউরোতে গ্যারেথ বেলদের শুভসূচনা

 

 

স্পোর্টস ডেস্ক :নিজেদের ইউরো অভিষেকটা স্মরণীয় করে রাখলো গ্যারেথ বেলের ওয়েলস। ইউরোতো আরেক নবাগত স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছে ওয়েলস। খেলায় ওয়েলসের হয়ে একটি গোল করেছেন রিয়াল তারকা বেল। জয়সূচক অপর গোলটি করেছেন রবসন কানু।শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া খেলার ১২ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় ওয়েলস। গোলপোস্টের ৩০ গজ দূর থেকে নেওয়া দারুণ এক ফ্রি কিকে দলকে এগিয়ে দেন বেল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়েলস।

3ad7dca0a760e6cadbb2d4dc0f15cc8e-575c4f7c51a43

 

বিরতির পর খেলার ৬১ মিনিট স্লোভাকিয়াকে সমতায় ফেরান মাত্র এক মিনিট আগে বদলি হিসেবে নামা ওন্দ্রেজ দুদা। রবার্ট ম্যাকের পাস থেকে গোলটি করেন তিনি।একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। খেলার ৮১ মিনিটে অ্যারন রামসের দুর্দান্ত পাস থেকে দারুণ প্লেসিং শটে জালে বল জড়ান রবসন কানু। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস।

 

এ জয়ে নিজেদের ইউরো অভিষেক স্মরণীয় করে রাখলো ওয়েলস। সর্বশেষ ১৯৫৮ সালের ১৯ জুন সুইডেনের গোথেনবার্গে বড় কোনও আসরে অংশগ্রহণ করেছিল ওয়েলস। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা ওয়েলস তখন ধরাশায়ী হয়েছিল উদীয়মান বিশ্ব তারকা পেলের ব্রাজিলের কাছে। এরপর আর বড় কোনও আসরে অংশগ্রহণের সুযোগ পায়নি যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত দেশটি।

দীর্ঘ বিরতির পর গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে চলতি বছর ইউরো টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ওয়েলস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা