,

বিশেষ অভিযান আদালতের প্রতি চরম ধৃষ্টতার সামিল: চরমোনাই পীর

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনের নামে বিশেষ অভিযান আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর আদালতের প্রতি অবমাননা ও চরম ধৃষ্টতার সামিল বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

index_131298

 

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, জঙ্গি দমন অভিযানের নামে সারাদেশ থেকে অনেক সাধারণ নিরীহ মানুষ গ্রেফতার হচ্ছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে। এ অভিযানে নিরীহ মানুষও হয়রানির শিকার হচ্ছে। সম্প্রতি উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেয়া হয়েছে এই অভিযানে সেটিকেও উপেক্ষা করা হচ্ছে। এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর আদালতের প্রতি অবমাননা ও চরম ধৃষ্টতার শামিল।

 

 

তিনি বলেন, দেশে অব্যাহত হত্যাকা- চলছে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সৎ পুলিশ অফিসারের স্ত্রীসহ বিভিন্ন পেশার নারী ও পুরুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি। তারপরও খুনের দায় বিরোধীদের উপর চাপিয়ে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমরা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছি।কয়েক জন বিদেশি নাগরিকসহ ব্লগার হত্যা এবং ধর্মীয় নেতা ও ধর্মীয় সেবকদের হত্যাকাণ্ডে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো একটি হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে