,

ভারতের বিমানঘাঁটি থেকে পাকিস্তানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র!

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের বিমানঘাঁটি থেকে পাকিস্তানে ড্রোন হামলা চালাবে যুক্তরাষ্ট্র! জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদের দাবি সে রকমই। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে হাফিজ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী পারলে একবার বলুন যে মার্কিন ড্রোন ভারতের বিমানঘাঁটিতে নেই।’

2016_06_11_18_03_52_EXqMhCPwwNFkOLt4xCdYIxNq4C9wSS_original

 

শুক্রবারের জুমার নামাজের নিজের পর অনুসারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন হাফিজ সাইদ। ভাষণে তিনি যে দাবি করেছেন, তা চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানেও। হাফিজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো এখন ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে রয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, পারলে বলুন আমি মিথ্যা বলছি।’

 

 

লস্করপ্রধান হাফিজের দাবি, ভারত নিজেদের বিভিন্ন বিমানঘাঁটিতে মার্কিন ড্রোনকে অবতরণ করার অনুমতি দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন শহরে বোমাবর্ষণ করানোর জন্যই মার্কিন ড্রোনগুলিকে নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে ভারত।

 

এদিকে হাফিজের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর বলেছেন, ‘ভারত বৃহৎ এবং শক্তিশালী দেশ হিসেবে গোটা বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। তাতে স্বাভাবিকভাবেই আমাদের প্রতিপক্ষ এবং আমাদের শত্রুরা হতাশ। এই ধরনের মন্তব্য সেই হতাশারই প্রতিফলন।’

কয়েক দিন আগে এক সমাবেশে ভারতকে হুঁশিয়ার করে দিয়ে হাফিজ সাইদ বলেন, ‘যদি ভারতীয় বিমানঘাঁটি থেকে কোনো ড্রোন পাকিস্তানে হামলা চালাতে আসে তাহলে গোটা ভারতে হামলা চালানোর জন্য আমাদের হাতে যথেষ্ট ড্রোন রয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা