,

টিভিতে শো করে বোনের বিয়ে দেবেন কিম জং, আছে শর্তও

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমী একনায়ক কিম জং উন। নানা সময়ই আলোচনায় ছিলেন নানা ইস্যুতে। খ্যাপামি তার সব কিছুতেই। নিজের বোনের বিয়েতেও করছেন আরেক খ্যাপামি। ডেকেছেন স্বয়ম্বর সভা। তবে সবাই স্বয়ম্বরে যোগ দিতে পারবেন, তা নয়। এ জন্য কিছু শর্তও আরোপ করেছেন কিম জং উন। সেইসব শর্ত পূরণ হলে, তবেই যোগ দেয়া যাবে কিমের বোন কিম ইয়ো জংয়ের এই রাজকীয় স্বয়ম্বরে।

2016_06_11_12_20_23_3Z6XMZ0dbrjMSyS45D7PWkUq3uoh6A_original

 

জানা গেছে, ব্রিটেনের জনপ্রিয় একটি ডেটিং গেম শো-র আদলেই হবে এই স্বয়ম্বর, অর্থাত্‍‌ ম্যাচমেকিং কনটেস্টটি।ব্রিটেনের জনপ্রিয় ডেটিং গেম শো’য়ে দেখা যায়, এক সুপাত্রের জন্য ৩০ পাত্রীর সুস্থ লড়াই। ব্রিটিশ ট্যাবলয়েড সানের দাবি, সেই ‘টেক মি আউট’ গেম শোর ধাঁচেই হবে পাত্র নির্বাচন। এখানে ৩০ পাত্রের মধ্যে থেকে একজনকে বেছে নেয়া হবে তার ছোট বোনের জন্য। এই স্বয়ম্বরে যোগদানের জন্য কিম তিনটি শর্ত দিয়েছেন। সেগুলো হল, পাত্রকে অবশ্যই ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হতে হবে, উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি ও অবশ্যই সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

কিমের বোন কিম ইয়ো জং-ও কিন্তু কিছু কম যান না। ২০১৪-য় ১২৯ সদস্যের ওয়ার্কার পার্টিতে যোগ দেয়ার পর কিম ইয়ো উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী নারী। দাদা কিম জং যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেসময় বড়ভাইয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন হাসি মুখেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা