,

সির্ত বন্দর আইএস-মুক্ত করেছে লিবীয় বাহিনী

 

আন্তর্জাতিক ডেস্ক :লিবিয়ায় ইসলামিক স্টেটের জঙ্গীদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর সির্তে শহরটির বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির জাতীয় ঐক্যের সরকারের অনুগত বাহিনী। ইরাক এবং সিরিয়ার বাইরে এই সির্ত শহরই হচ্ছে ইসলামিক স্টেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি।সির্তে আইএসের শক্তিশালী উপস্থিতি বেশ কিছুকাল ধরেই লিবিয়ার পশ্চিমা মিত্রদের উদ্বেগের কারণ ছিল। এই সির্ত শহরটির নিয়ন্ত্রণ দখলের জন্য লড়াই শুরু হয় গত মাসে।

2016_06_11_19_41_15_qIGJ8xYTcp74mGH8MsiKwl9TwllMQQ_original

 

লিবিয়ার এক জেনারেল মুহাম্মদ আল-ঘুসরি বলেছেন, আইএসের উর্ধতন নেতারা দক্ষিণ দিকের মরুভূমিতে পালিয়ে গেছে। তবে শহরের ভেতরে আইএস যোদ্ধাদের অনেকেই ঘেরাও হয়ে আছে। তাদের বিরুদ্ধে অভিযান এখনো চলছে।জাতিসংঘ সমর্থিত ঐক্য সরকারের অনুগত বাহিনীর বেশিরভাগ সদস্যই হচ্ছে পশ্চিমাঞ্চলীয় মিসরাটা শহর থেকে আসা মিলিশিয়ারা। বিবিসি জানিয়েছে, সির্ত শহরের রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে যুদ্ধ চলছে। ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর সরকারপন্থী বাহিনী ট্যাংক ও কামান থেকে গোলাবর্ষণ করছে। এর পাশাপাশি বিমান হামলাও চলছে।

 

 

 

গত রাতেই খবর পাওয়া যায় যে সির্ত শহরের বন্দর এলাকা থেকে জঙ্গীদের হটিয়ে দেয়া হয়েছে। তবে শহরটি দখলের লড়াই এখনো চলছে। লিবিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, তারা চোরাগোপ্তা বন্দুকধারী, ভূমি মাইন, এবং গাড়ি বোমা মোকাবিলা করে শহরটির কেন্দ্রস্থলে দিকে যাচ্ছে।

 

 

এক বছর আগে আইএস সির্ত দখল করে এবং লিবিয়ায় একটি বড় শক্তি হয়ে ওঠবার জন্য তাদের প্রয়াসের একটি প্রধান ঘাঁটিতে পরিণত করে এই শহরটিকে। সির্ত শহরটি ভূমধ্যসাগরীয় উপকূলের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ঠিক অপর পারে হচ্ছে ইতালি। এখানে আইএস’র শক্ত নিয়ন্ত্রণ পশ্চিমা সরকারগুলোকে উদ্বিগ্ন করে তোলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে