,

এবার সিম বিক্রেতা ও এজেন্টদের তথ্য চায় সরকার

 
নিজস্ব প্রতিবেদক : এবার সিমের খুচরা বিক্রেতা এবং বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। এসব তথ্য জমা দিতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

1448111298

 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকার সফলভাবে সিম পুনঃনিবন্ধনের পর রাজধানী থেকে প্রি-অ্যাকটিভেট সিম জব্দ করার পর তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে (বিটিআরসি) খুচরা বিক্রেতা ও তৃতীয় পক্ষের (এজেন্ট) বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে অপারেটরগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, আমরা জনগণের সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে ১১ কোটি ৬০ লাখ সিমের যাচাই সম্পন্ন করেছি। কিছু সংখ্যক বিবেকবর্জিত লোকের জন্য আমাদের প্রচেষ্টা নস্যাৎ হতে পারে না। পুলিশ সম্প্রতি অন্য নামে সিম পুনঃনিবন্ধন করা ১৩টি প্রি-অ্যাকটিভেটেড সিম জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জন খুচরা বিক্রেতাকে আটক করেছে।

তারানা হালিম আরো বলেন, তারা বাজারে প্রি-অ্যাকটিভেটেড সিম অন্য কারো নামে পুনঃনিবন্ধন করলে সংশ্লিষ্ট অপারেটরকে সিম প্রতি ৫০ ডলার করে জরিমানা দিতে হবে। বাজারে কোনো প্রি-অ্যাকটিভেটেড সিম থাকবে না। যদি এ ধরনের কোনো সিম পাওয়া যায় তবে সংশ্লিষ্ট অপারেটরকে অবশ্যই জরিমানা গুণতে হবে। কোনো স্বার্থান্বেষি মহল অন্য উপায়ে গ্রামের সাধারণ লোকদের সিম ভিন্ননামে নিবন্ধন করতে পারে। সিম হস্তান্তর না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রি-অ্যাকটিভেটেড সিমের জন্য আগামী সপ্তাহ থেকে পুলিশি অভিযান চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন।
গত ১৬ ডিসেম্বর থেকে গত ৩১ মে পযর্ন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য প্রচারণা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে