,

‘রাশিয়া মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই ন্যাটোকে হারাতে পারবে’

natoআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের পরাজিত করতে পারবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল কারপেন্টার। রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বে রয়েছেন তিনি। চলতি সপ্তাহে মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটির সামনে বক্তব্য দেয়ার সময়ে এ মন্তব্য করেন মাইকেল কারপেন্টার।

রুশ সীমান্তের কাছে পশ্চিমা সামরিক বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে আলোচনার করেন তিনি। ন্যাটো বাহিনীর প্রস্তুতি যথাযথ নয় বলেও এ সময়ে স্বীকার করেন তিনি।

মার্কিন সিনেট কমিটিকে তিনি বলেন, ‘সামরিক সংঘর্ষ দেখা দিলে মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই রুশ সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হবে ন্যাটো সেনারা।’ তার এ কথার মধ্য দিয়ে মার্কিন থিংক ট্যাঙ্ক র‍্যান্ড কর্পোরেশনের বক্তব্যেই প্রতিধ্বনিত হয়েছে । চার মাস আগে র‍্যান্ড বলেছিলেন, বাল্টিক অঞ্চলে কোনো যুদ্ধ বাঁধলে তিন দিনের কম সময়ের মধ্যেই ন্যাটো এবং মার্কিন বাহিনীকে পরাজিত করবে রাশিয়া।

এ সময়ে র‍্যান্ডের বক্তব্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন মার্কিন সিনেটের করি গার্ডনার। তার প্রশ্নের জবাবে কারপেন্টার বলেন, ‘মার্কিন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত র‍্যান্ড কর্পোরেশন সঠিক পূর্বাভাসই দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা