,

পাকিস্তান দলে আজহার মেহমুদ!

AzharMahmood01_Largeস্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে আবারও ফিরছেন আজহার মেহমুদ। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের বোলিং কোচ ও দলের মধ্যস্থতাকারী হিসেবে দেখা যেতে পারে ইংলান্ডে পাড়ি জমানো এই পাকিস্তানি ক্রিকেটারকে। ডানহাতি এই ক্রিকেটারকে ফেরাতে প্রস্তাব করেছে স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এখনও পর্যন্ত কোনো মতামত পাওয়া যায়নি এই অলরাউন্ডারের।

এদিকে, দলের মধ্যস্থতাকারী হিসেবে সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে পছন্দ বর্তমান প্রধান কোচ মিকি আর্থারের। কিন্তু মুশতাক পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ দায়িত্ব পালনরত অবস্থায় থাকায় পিসিবি মনে করে মুশতাক দলের সঙ্গে আসন্ন ইংল্যান্ড সফরে গেলে ক্ষতিগ্রস্থ হবে অ্যাকাডেমির উঠে আসা ক্রিকেটাররা।

পিসিবির এমন প্রস্তাবে অবশ্য আর্থার কোন অভিযোগ জানাননি। কিন্তু আজাহার যদি এই পদের জন্য আগ্রহী না হন তবে মুশতাকই পেতে পারেন চাকুরিটি। এ ব্যাপারে আকিব জাভেদ ও মোহাম্মদ আকরামও তালিকায় আছেন বলে পিসিবির এক সূত্র নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা