,

পুরোহিত অপহৃত, পরে উদ্ধার

a97cc953e5dd0dc8d9c891ff8c3da50a-rongpurনিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক পুরোহিত অপহৃত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর লালমনিরহাট থেকে আজ শনিবার তাঁকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পীরগঞ্জের ওসমানপুর এলাকার সর্দারপাড়া আশ্রমের পুরোহিত উত্তম কুমার মোহন্তকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মুঠোফোনে বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নেওয়া হয় গাইবান্ধা রেলওয়ে স্টেশন এলাকায়। উত্তম কুমার সকাল ১০টার দিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাঁকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিয়ে যায়। সেখান থেকে একই উপজেলার কুঠিরপাড়া হাট এলাকায় নিয়ে যাওয়া হয়। আবার সেখান থেকে লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের একটি বাড়িতে আটকে রাখা হয় তাঁকে। এর মধ্যেই অপহরণকারীরা উত্তম কুমারের ছেলে আকাশ মোহন্তের কাছে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এদিকে গতকাল রাত নয়টার দিকে আকাশ বিষয়টি পুলিশকে জানায়। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃত ও অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে অভিযান শুরু করে পুলিশ। এ সময় অপহরণকারীরা দফায় দফায় স্থান পরিবর্তন করে। সর্বশেষ সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে অবস্থান নেয় তারা।

এরপর ওই স্থানে পুলিশ পুরোহিতের আত্মীয় সেজে কৌশলে অপহরণকারীদের মুঠোফোন নম্বরে দুই হাজার টাকা বিকাশ করে বলে, ‘বাকি টাকা নিয়ে আমরা আসছি।’ আজ সকাল ১০টার দিকে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল ফারুক রংপুরের পীরগঞ্জ ও লালমনিরহাট পুলিশের সহযোগিতায় অপহৃত পুরোহিত উত্তম কুমারকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। এ সময় বাড়ির মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে অপহৃত উত্তম কুমার মোহন্তের ছেলে আকাশ মোহন্ত বাদী হয়ে আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের নামে অপহরণ মামলা করেছেন।

পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা এর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা