,

সাঁড়াশি অভিযানে দু’দিনে আটক ৩ হাজার ১৫৫ জন

policeনিউজ ডেস্ক : দেশব্যাপী পরিচালিত দুদিনের সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত তিন হাজার ১৫৫জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন জেএমবির ২৭ সদস্যসহ ৩৭ জঙ্গিও রয়েছে।

শনিবার দুপুরে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭ জন এবং অন্যান্য আরও ৩ জঙ্গিসহ মোট ৩৭ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে একটি বন্দুক, ৫শ’ গ্রাম গান পাউডারসহ ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশী, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হন। এর পরই ‘সাঁড়াশি অভিযানের’ যোষণা আসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা