,

বাবা হচ্ছেন আশরাফুল

ashrafu-archi-14-09-15_116101স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার শেকল খোলার পরের মাসে আরেকটি খুশির উৎসবে মেতে উঠবেন মোহাম্মদ আশরাফুল। সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে ছেলে সন্তান। ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল এবং তার বাবা।

ছেলে নাকি মেয়ে, সেটি আশরাফুল খোলাসা না করলেও তার বাবা আসন্ন নাতির ব্যাপারে চুপ থাকতে পারেননি। তিনি বলেন, ‘ইনশাল্লাহ নাতিই আসছে!’

বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি, ‘ অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, মাঠেও ফিরছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! ’

আশরাফুল গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন। অর্চি ইতিমধ্যে অনার্স শেষ করেছেন।

আশরাফুল জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এ বছরের ১৬ আগস্ট। আশরাফুল গত এপ্রিল থেকে পুরোদমে প্রাকটিস শুরু করেন।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা