,

‘প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার আশঙ্কা’

sunil-gomez_216467_116089_0নিউজ ডেস্ক : জঙ্গিরা প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলা করতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনির পক্ষ থেকে এ আশঙ্কা করা হয়।

সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়ে বক্তারা বলেন, “আগে শুধু আমাদের ওপর হামলা হতো, এখন পুলিশের ওপর হামলা হচ্ছে। কিছুদিন পর দেখা যাবে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা করতে পারে। জঙ্গিদের দ্বারা সবই সম্ভব।”

বক্তারা বলেন, সম্প্রতি সারা দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে তা সবাইকে আতঙ্কিত করে তুলছে। ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটেই চলছে। এটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না।
বক্তারা বলেন, কিন্তু মূল বিষয় এড়িয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরের দোষারোপে জড়িয়ে পড়ছে। আমরা কোনো অজুহাত শুনতে চাই না। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।
এ সময় বক্তারা বলেন, মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সবাই এই দেশের সন্তান। জঙ্গিরা আমাদের নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। এদের সমূলে উৎপাটন করতে হবে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিলন আই গোমেজের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. নিমচন্দ্র ভৌমিক, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে