,

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ

jessore-mapনিউজ ডেস্ক : যশোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু ইছা (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক সদস্য আবু ইছা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি অনুষ্ঠিত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, শনিবার ভোরে খাজুরা-বাঘারপাড়া সড়কের তেলি-ধান্যখোলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা বোমা হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আবু ইছাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, একটি গুলি, চারটি গাছি দা।

তবে আহত আবু ইছার স্ত্রী আফরোজা বেগম জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁদের নলডাঙ্গার বাড়িতে ৮-১০ জনের পোশাকধারী একদল পুলিশ আবু ইছাকে ধরে নিয়ে যায়। সকালে তিনি খবর পান তাঁর স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

দ্বিতীয় দিনে আটক ১০১

পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে যশোরের আটটি থানা এলাকা থেকে মোট ১০১ জনকে আটক করা হয়েছে। যশোরের পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আটকদের মধ্যে জামায়াতের ১৮ ও বিএনপির পাঁচ নেতাকর্মী রয়েছেন। আটকরা নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলার আসামি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে