,

যাত্রীবাহী লঞ্চে বজ্রপাত, যুবক নিহত

Bajro patমাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে বজ্রপাতে ফয়সাল সরদার নামে এক লঞ্চযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১ যাত্রী।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে কাওড়াকান্দি ঘাটে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে।

বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, দুপুরে এমভি মকবুল নামে একটি লঞ্চ শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটে এসে পৌঁছালে বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কবলে পরে। এসময় লঞ্চের উপর বজ্রপাত হলে দুই যাত্রী আহত হন। পরে আহত দুইজনকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল সরদার (২০) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে আহত অপর যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে লঞ্চে ব্রজপাত হলে যাত্রী ফয়সাল আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান তিনি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা