,

বাজে পারফরম্যান্সে পুরো দল বহিষ্কার!

nigeria-cric_15839_1465631804স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ম্যাচ হারলে বা বাজে পারফরম্যান্সে দলের কোচ, অধিনায়ক বা ম্যানেজারের শাস্তি হয়। তবে নাইজেরিয়া জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যা ঘটলো, পুরো ক্রিকেট বিশ্ব ‘থ’ বনে গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক টুর্নামেন্টের সব ম্যাচে হেরে নাইজেরিয়া ক্রিকেটের পুরো দল বহিষ্কার হয়েছে। সরিয়ে দেয়া হয়েছে দায়িত্বে থাকা কোচকেও।

জানা যায়, আইসিসি বিশ্ব ক্রিকেটের পঞ্চম ডিভিশনে খেলতে যুক্তরাজ্যের জার্সি আইল্যান্ডে যায় নাইজেরিয়া জাতীয় ক্রিকেট দল। ছয় জাতির সে আসরে কোনো ম্যাচ না জিতে সবার নিচে জায়গা করে নেয় আফ্রিকান দলটি। যেখানে শীর্ষ অবস্থানে থাকে স্বাগতিক জার্সি। টুর্নামেন্টে অন্য দলগুলো ছিল তানজানিয়া, ওমান, ভানুয়াতা ও গুয়েরেরসে।

নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশনের প্রেসিডেন্ট এমেকা অনিয়ামা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলটি গড়তে ২ মাসব্যাপী ক্যাম্প পরিচালনা করা হয়। তবে আক্ষেপের বিষয় দলটি তেমন কিছু করে দেখাতে পারেনি। এর জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা