,

তিন জনের এক হৃদয়

21208-hridoi-innerবিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান সম্প্রতি অভিনয়ে নাম লিখেয়েছেন। শখের বসে একটি নয়, একে একে তিন তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। আসছে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটকগুলো।

মজার ব্যাপার হলো—নাটকগুলোতে হৃদয় খানের নায়িকা হিসেবে দেখা যাবে দেশের স্বনামধন্য তিন অভিনেত্রী পূর্ণিমা, তিশা ও তারিনকে।

ভিন্ন ভিন্ন তিন নাটকে তিন নায়িকার নায়ক হিসেবে দেখা যায় হৃদয় খানকেই। সব মিলিয়ে হৃদয়ের অনুভূতিও অন্যরকম।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘তিনটি নাটকে আমার বিপরীতে আছেন তিন গুণী অভিনেত্রী। যেহেতু মিউজিক ভিডিওর জন্য অনেকবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে, তাই ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও পুরোনো। নাটকে সেই অভিজ্ঞতাই কিছুটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

অভিনয়ে নিয়মিত হচ্ছেন কি না-জানতে চাইলে হৃদয় খান বলেন, ‘আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। অভিনয় হয় তো করা হবে মাঝে মধ্যে। তবে অবশ্যই আগে গান পরে অভিনয়।’

মুহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় হৃদয় অভিনীত ‘রূপকথা’য় হৃদয়ের বিপরীতে অভিনয় করেছেন তিশা। এসএ অলীকের পরিচালনায় ‘ফিরে যাওয়া হলো না’ নাটকে হৃদয়য়ে বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। এ ছাড়া তন্ময় তানসেনের পরিচালনায় ‘ক্ষরণ’ নাটকে গুণী অভিনেত্রী তারিনের বিপরীতে অভিনয় করছেন হৃদয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা