,

থুথু ফেললেই ৩হাজার টাকা জরিমানা!

21234-spitamarআন্তর্জাতিক ডেস্ক : থুথু বা চলন্ত গাড়ি থেকে কোনো আবর্জনা ফেললেই ৩০০০ টাকা জরিমানা গুনতে হবে! এ সংক্রান্ত একটি অাইন পাশ করেছে সৌদি আরব। ফলে এখন থেকে দেশটির রাস্তায় হাটার সময় বা গাড়ি চালানোর সময় পথচারি বা গাড়ি চালককে বাড়তি সতর্ক থাকতে হবে।
দৈনিক মক্কা আরবির খবরের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, দেশের সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পাবলিক প্লেসে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ।

প্রতিবেদনে বলা হয়, রাস্তায় আবর্জনা ছড়ানো বা থুথু ফেলা ট্রাফিক আইনের লঙ্ঘন। এই আইন প্রয়োগের ফলে বেপরোয়া গাড়ি চালানোর পাশাপাশি চলন্ত গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা কমে আসবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।

ট্রাফিক আইনের চতুর্থ ধারায় এ সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ ১৫০ রিয়াল বা ৩০০০ টাকা ও সর্বোনিম্ন ১০০ রিয়াল বা ২০০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে।

দেশটির স্বাস্থ্য সংগঠনগুলো এক গবেষণায় দেখতে পেয়েছেন, রাস্তায় আবর্জনা বা থুথু ফেলার ফলে পরিবেশ দুষণ হচ্ছে। এছাড়া শ্বাসকষ্টজনিত ও যক্ষ্মার মতো বায়ুবাহিত রোগের ৭০ শতাংশই মানুষের থুথু থেকে আসে।

সৌদিসহ আরর উপসাগরীয় দেশগুলোতে বায়ু দূষণজনিত রোগের চিকিৎসায় জাতীয় আয়ের ১০ শতাংশ ব্যয় হয়ে থাকে বলে গবেষণায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে