বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ে শুরু ফ্রান্সের ইউরো

1465615367স্পোর্টস ডেস্ক : হোঁচট খাওয়া এক জয়ে ইউরো অভিযান শুরু করেছে ফ্রান্স। উদ্বোধনী ম্যাচে রোমানিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাতে বসে স্বাগতিকরা। তবে শেষ দিকে দিমিত্রি পায়েতের চমৎকার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ার দিশামের দল।

শুক্রবার ইউরো ২০১৬ এর উদ্বোধনী ম্যাচে অলিভিয়ে জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। অল্প সময় বাদেই অবশ্য ম্যাচে সমতা ফেরান বোগদান স্তানসু। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে পায়েতের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

সাঁ-দেনির স্তাদে দে ফ্রান্সে রোমানিয়ার শুরুটা হতে পারতো দুর্দান্ত। হয়নি স্বাগতিক গোলরক্ষক হুগো লরিসের দৃঢ়তায়। কাছ থেকে মিডফিল্ডার নিকোলাই স্তানসিউয়ের শট গোললাইন থেকে ফেরান তিনি।

এগিয়ে যাওয়ার সুযোগ আসে ফ্রান্সের সামনেও, কিন্তু দুর্ভাগ্য বাঁধ সাধে; খুব কাছ থেকে অঁতোয়ান গ্রিজমানের হেড পোস্টে লাগে। ৩৬তম মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

বিরতির ঠিক আগে দলকে এগিয়ে নিতে পারতেন জিরুদ, কিন্তু পায়েতের কর্নারে আর্সেনাল স্ট্রাইকারের হেড ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও স্বাগতিকদের চমকে দেওয়ার সুবর্ণ সুযোগ পায় রোমানিয়া। এবার ডি বক্সে ফাঁকা স্থানে বল পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি স্তানসু, বল চলে যায় বাইরে।

৫৬তম মিনিটে পল পগবার বিদ্যুৎ গতির শট পা দিয়ে ঠেকান রোমানিয়ার গোলরক্ষক। তবে পরের মিনিটেই ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার পায়েতের ক্রসে হেডে বল জালে জড়িয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান জিরুদ।

৬৪তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার পাট্রিস এভরা ডি বক্সে প্রতিপক্ষের মিডফিল্ডার স্তানিসিউকে ফাউল করলে পেনাল্টি পায় রোমানিয়া। তা থেকে দলকে সমতায় ফেরান লেফট উইঙ্গার স্তানসু।

জয়ের জন্য মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু বাছাইপর্বে সবচেয়ে কম- দুটি গোল খাওয়া রোমানিয়ার রক্ষণ দেয়ালে তাদের বেশিরভাগ আক্রমণই ভেস্তে যাচ্ছিল। অবশেষে ৮৯তম মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো বাঁকানো শটে জয় নিশ্চিত করা গোলটি করেন পায়েত।

ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে ‘আজকের রাত হবে দারুণ এক রাত’ এই কথার গানের তালে ১৫০ জন ‘কান-কান’ ড্যান্সার ফুটিয়ে তোলে উনিশ শতক ফ্রান্সে জনপ্রিয় হয়ে ওঠা ‘কানকান’ নৃত্য। সবশেষে ফ্রান্স এয়ারফোর্সের সাতটি বিমান নীল, সাদা ও লাল রংয়ের ধোঁয়া ছাড়তে ছাড়তে স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যায়। এরপরই দুদলের কোচ খেলোয়াড়রা মাঠে নামেন। শুরু হয় ইউরো ২০১৬। বিডি নিউজ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান