,

মীর কাসেমের সঙ্গে দেখা করতে কারাগারে ছেলে ও আইনজীবীরা

kashem_aliনিউজ ডেস্ক : ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেছেন তার ছেলে ও আইনজীবীরা।

শনিবার সকাল ১১টার দিকে তারা ওই কারাগারে আসেন। মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, শনিবার বেলা ১১টার দিকে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারাগারে এসেছেন।

গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে আছেন। তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির সেলে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা