,

মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত পানামা

 

স্পোর্টস ডেস্ক : চিলিকে ২-১ গোলে হারানোর পর পানামাকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা। শনিবার সকালে যুক্তরাষ্ট্রে পানামাকে ৫-০ গোলে হারিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে লিওনেল মেসি কোপা আমেরিকার প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। দলটির হয়ে একটি করে গোল করেন সার্জিও অ্যাগুয়েরো ও নিকোলাস ওটামেন্ডি।

download

শিকাগোতে ম্যাচের শুরুতে লিওনেল মেসিকে একাদশে না দেখে অনেকেই হতাশ হয়েছিলেন। তবে ৬১ মিনিটে মাতিয়াস ফার্নান্দিজের পরিবর্তে মেসিকে নামতে দেখে পুরো স্টেডিয়াম আনন্দে মেতে উঠে। আনন্দে মেতে উঠার কারণও আছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে প্রতিযোগীতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছেন মেসি। এর আগে যেগুলো খেলেছিলেন সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। তাই মেসি ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মত।

 

বার্সেলোনার এ তারকা মাঠে নামতেই প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা শিবির। মাত্র ৩১ মিনিট মাঠে থেকেই মেসি যা করে দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। নিজে হ্যাটট্রিক করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। তার মাঠে নামার আগে পানামার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। মেসি মাঠে নামার পর আর্জেন্টিনা চারটি গোলের দেখা পায়।

আর্জেন্টিনার সুপারস্টার প্রথম গোলটি করেন ৬৮ মিনিটে। ডি বক্সের ভিতরে হিগুয়েনের শট ফেরত পাঠান মিলার। অবশ্য তার হাতে লেগে বল ফেরত আসে মেসির পায়ে। রেফারি হ্যান্ডবল না ডাকায় মেসিও খেলা চালিয়ে যান। বল পেয়ে লক্ষ্যভেদ করতে কোনো সমস্যা হয়নি এ যাদুকরের। দশ মিনিটের ব্যবধানে মেসিকে ডি বক্সের বাইরে ফেলে দেন আলফেনসো হেনরিকিউস লেডেসমা। ২৫ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। বাঁ পায়ের যাদুকর হাওয়ায় ভাসিয়ে বল পানামার জালে জড়ান। বাঁদিকে ঝাপিয়ে জিমি পেনেডো পানামাকে গোল হজম থেকে বাঁচাতে পারেনি।

 

৮৭ মিনিটে পানামা শিবিরে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। রোজোর বাড়ানো পাসে ডি বক্সের ভিতরে বল পান মেসি। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আবারও বাঁ পায়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। তিন মিনিট পর ম্যাচের অন্তিম মুহুর্তে মেসির বড় কিকে গোল পোস্টের খুব কাছে বল পান রোজো। রোজো বল দেন সার্জিও অ্যাগুয়েরোকে। হেড দিয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার সমর্থকদের পঞ্চম গোলের স্বাদ দেন অ্যাগুয়েরো ।

 

এর আগে ম্যাচের সপ্তম মিনিটে নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনাকে এগিয়ে নেন। পানামার ডিফেন্ডার পেরেজ মাসচেরানোকে ফেলে দেওয়ায় হলুদ কার্ড পান। ফলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ডি মারিয়ার ফ্রি কিক থেকে অসাধারণ হেড দিয়ে বল জালে জড়ান ম্যানচেস্টার সিটির ওটামেন্ডি।

মেসি মাঠে নামার আগে পানামা দশ জনের দল নিয়ে দারুণ লড়াই করেছিল। ২২ মিনিটে অনিবাল সেসিস গুডোয় প্রথম হলুদ কার্ড পান। ৩১ মিনিটে জায়তানকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গুডোয়। দশ জনের দল নিয়েও কম লড়াই করেনি পানামা। একের পর এক আক্রমণ করে আর্জেন্টিনা শিবিরকে কাঁপিয়ে দিয়েছিল। গোলপোস্টে তিনটি শট করলেও গোলের দেখা পায়নি পানামা। অবশ্য বল দখলের লড়াইয়ে দুই দল ফাউলের মহড়া দিয়েছে। আর্জেন্টিনার ১৭ ফাউলের বিপরীতে পানামা করেছে ১৫টি। মাঠে যাই হোক শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় জয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে