,

ফেসবুকে নতুন সুবিধা

facebook1465614747জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, ব্যবহারকারীদের কাছে দিন দিন আরো বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠছে নিত্য নতুন নানা সুবিধা যোগ হওয়ার কারণে।ফেসবুকে একের পর এক ফিচার প্রতিনিয়ত যোগ করা করা হচ্ছে ব্যবহারকারীদের নানা সুবিধার কথা মাথায় রেখেই। ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে কয়েক মাস আগেই ফেসবুকে ৩৬০ ডিগ্রি ভিডিও আপলোড সুবিধা চালু করা হয়েছে। আর এবার ৩৬০ ডিগ্রি ছবিও আপলোড করা যাবে ফেসবুকে।

সাজগোজ, ঘুরতে যাওয়া, আড্ডা,  রি-ইউনিয়ন- যা অনুষ্ঠানই থাকুক না কেন বা অকারণেই, ফেসবুকে ছবি আপলোড না করলে যুবপ্রজন্মের রাতে ঘুমই আসে না! সেই ছবিই এবার থেকে জীবন্ত মনে হবে ফেসবুকে।

কারণ ৩৬০ ডিগ্রি ছবির মজা হলো, একবারে যেটুকু দেখা যাচ্ছে, সেখানেই ছবিটা শেষ হয়ে যায় না। মাউস ক্লিক করে ছবির ওপর ঘোরাতে থাকলে ছবিটিও ঘুরতে থাকে। অথবা আপনার স্মার্টফোনটিকে ওপর-নিচে করলে ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন। যেমন ধরুন কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আপনি ৩৬০ ডিগ্রি ছবি তুলেছেন। পাহাড়ের চূড়া থেকে নিচের খাদ পর্যন্ত সবই দেখা যাবে একটি ছবিতে। যিনি দেখছেন, তিনি অনুভব করতে পারবেন, তিনিও যেন সেই জায়গাতেই পৌঁছে গেছেন। অর্থাৎ ফেসবুকে ছবি পোস্ট করার মজা যে আরো কয়েকগুণ বেড়ে গেল, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

সুতরাং এবার ৩৬০ ডিগ্রি ছবি শেয়ার করুন ফেসবুকে। ৩৬০ ছবি তোলার জন্য স্মার্টফোনের ক্যামেরার সেটিংসে প্যানোরমা অপশনটি ব্যবহার করুন। এর সাহায্যে এ ধরনের ছবি তোলা সম্ভব। কিংবা মোবাইলে ৩৬০ ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে নিন। ব্যস! তারপরই ইচ্ছেমতো ছবি আপলোড করে বন্ধুদের চমকে দিন!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে