,

‘সুলতান’ থেকে অরিজিতের গান বাতিল হওয়ার রহস্য ফাঁস

 

বিনোদন ডেস্ক :কিছুতেই বোঝা যাচ্ছিল না কেন ‘সুলতান’ থেকে অরিজিৎ সিংয়ের গান বাদ দেওয়ালেন সালমান খান! অনেকেই অনেক কথা বলছিলেন। সালমানের কাছে অনেকবার ক্ষমা চেয়েছেন অরিজিৎ। তিনি অনুরোধ করেছিলেন ছবি থেকে তার গান বাদ দিলেও একটি ভার্সন যেন রেখে দেন সালমান। কিন্তু সে কথাও শোনেন নি তিনি। এবার প্রকাশ্যে এল ‘সুলতান’ ছবি থেকে অরিজিৎ সিং-এর গানটা কেন ছেঁটে দিলেন সালমান খান। জবাব মিলেছে এবার।

322

আসলে ছবিতে দুটো গান রাখা যেত। একটা রাহাত ফাতেহ আলি খানের গলায়, যেটা কি না ছবিতে রয়েছেও। কিন্তু, অন্য ভার্সনটা মনে মনে ঠিক করে রেখেছিলেন সালমান স্বয়ং। সেই ভার্সন তিনি নিজেই গাইবেন বলে অরিজিৎকে হটিয়ে দেওয়া হয়েছে।

 

তবে ‘জগ ঘুমেয়া’ শিরোনামের গানটা যে সালমান গাইতে চলেছেন, তা কিন্তু ঘুণাক্ষরেও জানতেন না ছবির সঙ্গীত-পরিচালক জুটি বিশাল-শেখর। ফলে, খবরটা পেয়ে তারাও হকচকিয়ে গিয়েছেন! ‘সালমান যে এরকমটা করতে চলেছেন, তা আমরা কেউ জানতামই না! বুদাপেস্টে গানটার ভিডিও শুট করতে যাওয়ার আগে সালমান ফোন করে খবরটা দেন যশ রাজ ফিল্মসকে। বলেন, তিনি নিজেই পুরো ব্যবস্থা করেছেন। নিজেই ভাড়া করেছেন মিউজিক টিম, নিজেই ভাড়া করেছেন স্টুডিও। তার পর গানটা রেকর্ড করে খবর দেন আমাদের। বলেন, টুইটারে আপলোড করেছি। শুনে দেখো’, জানিয়েছেন যশ রাজ ফিল্মস-এর এক মুখপাত্র!

 

আর একারণেই অরিজিতের কণ্ঠের সেই গানটি ফেলে দেয়া হল ছবি থেকে। এবার শুনে দেখুন সালমানের গাওয়া ‘জাগ ঘুমেয়া’ গানটি-

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা