,

সিঙ্গাপুরে সরকারি অফিসে বন্ধ হচ্ছে ইন্টারনেট

 

 

আন্তর্জাতিক ডেস্ক :সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছরের মে মাস থেকে অফিসের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিঙ্গাপুরে। দেশটির গণমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, নিরাপত্তা হুমকির মাঝে কর্মকর্তাদের ই-মেইল এবং সরকারি নথিপত্রের গোপনীয়তা রক্ষার জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

8fa4b23db0ac95e453e27f657bc3285e-singapore-net

আগামী বছর থেকে কর্মকর্তারা সরকারি ই-মেইল থেকে কোনো তথ্য তাদের ব্যক্তিগত ই-মেইলে ফরোয়ার্ডও করতে পারবেন না। এদিকে এই খবরে সিঙ্গাপুরের নাগরিকরা স্তম্ভিত হয়েছেন। অনলাইনে তারা নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন।অনেকেই মনে করেন, এই সিদ্ধান্ত সিঙ্গাপুরকে এগিয়ে নিতে সরকারের ‘স্মার্ট নেশন টেকনোলজি ইনিশিয়েটিভ’র পরিপন্থী।

 

 

স্ট্রেইট টাইমস বলছে, সম্প্রতি সিঙ্গাপুরের সব দপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানো এক নির্দেশনায় সরকারের এই নির্দেশের কথা প্রথম জানা যায়। সিঙ্গাপুরী তথ্য প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান আইডিএ’র মতে, সম্ভাব্য সাইবার হামলা ঠেকানো এবং নিরাপদ কর্ম-পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে।আইডিএ’র এক মুখাপাত্র জানান, তারা সরকারি কর্মকর্তাদের জন্য ভিন্ন একটি নেটওয়ার্ক গড়ে তুলছেন, যাতে অধিকতর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। অনেকে সিঙ্গাপুরি সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, কোন সাইবার হামলার পরই কি এই ব্যবস্থা নেয়ো হলো?

 

 

সরকারি কর্মকর্তারা অবশ্য এটা অস্বীকার করছেন, অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরও হ্যাকিংয়ের শিকার হয়েছে। ২০১৩ সালে ‘অ্যানোনিমাস’ নামে পরিচিত হ্যাকারদের একটি দল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট হ্যাক করেছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা