,

শ্রদ্ধা-ভালোবাসায় আলীর দাফন সম্পন্ন

 

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর দাফন সম্পন্ন হয়েছে নিজের শহর লুইভিলের এক কবরস্থানে। এর আগে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে কেন্টাকি অঙ্গরাজ্যের এ শহরটিতে জড়ো হয়েছিল ৫০টি দেশের বিভিন্ন ধর্ম ও বর্ণের ১৫ হাজারের বেশি মানুষ। এদের বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। এ থেকেই বোঝা যায় গোটা বিশ্বে তিনি কতটা সমাদৃত ছিলেন।

2016_06_11_09_12_12_18O6eIZ0hC3EONLoMsi9qYsVzTK9Nk_original

কোরান পাঠ দিয়ে শুরু হয় মুহাম্মদ আলীকে শ্রদ্ধা ও স্মরণের অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে ইমাম হামজা আবদুল মালিক আরবিতে কোরআনের কিছু আয়াত পড়ে শোনান। এরপর খ্রিস্টান, ইহুদিসহ বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্থানীয় পোটেস্টাইন মিনিস্টার কেভিন কসবি বলেন, ‘জেমস ব্রাউন বলেছিলে, আমি কালো এবং আমি গর্বিত। আর মোহাম্মদ আলী বলতেন,‘আমি কালো এবং আমি সুন্দর।’ তাদের বক্তব্যে মুহাম্মদ আলীর খেলা, সামাজিক আর রাজনৈতিক অর্জন, শান্তি আর মানবাধিকার অর্জনে তার ভূমিকার কথা ফুটে উঠেছিল। সবসময় ন্যায় ও নীতির পক্ষে তার শক্ত অবস্থান নেয়ার কথাও সেখানে উঠে আসে।

 

 

অনুষ্ঠানে থাকতে না পারলেও, এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলীকে বিশাল, উজ্জ্বল আর তার যুগের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে বর্ণনা করেছেন।দাফনের আগে আলীর কফিন নিয়ে লুইভিলের সড়কগুলোতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় আলীকে শেষবারের মতো দেখার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল হাজার হাজার মানুষ। সকাল থেকেই লুইভিলের রাস্তার দুই পাশে ছিল ভক্তদের ভিড়। তারা ‘আলী, আলী’ বলে চিৎকার করতে থাকে। এই শহরেই জন্মগ্রহণ করেন তিনি, বেড়ে উঠেছেন এখানেই।

 

যে বাড়িতে তার জন্ম হয়েছে, যে স্কুলে তিনি পড়েছেন, যেসব এলাকায় তিনি বড় হয়ে উঠেছে, এসব রাস্তা সামনে দিয়ে তার ফুলে সাজানো কফিন নিয়ে একটি গাড়ি শহরের প্রায় উনিশ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। পরে তার পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কেভ হিলের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।গত ৩ জুন ফিনিক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৪ বছর বয়সী মুহাম্মদ আলী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা