,

ইলিশের দাম ২২ হাজার টাকা

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাদ আছে, ‘মাছের রাজা ইলিশ!’ সত্যিকার অর্থেই রাজকীয় খাবার এই মাছটি। রুপালি ইলিশের স্বাদ বলে কথা। আর এই ইলিশেই আজন্ম আকর্ষণ আছে বাঙালির। দুই বাংলায়-ই এর চাহিদা প্রচুর। চারশো,পাঁচশো গ্রাম বা বড়জোর কেজিখানেক ইলিশই বেশি পাওয়া যায় বাজারে আসে।

2016_06_10_21_28_48_0dOxGAKwHqUuBYcxYDRpByyVfz16VP_original

 

কিন্তু যদি সেই ইলিশের ওজন হয় চার কেজি! তবে কার না লোভ জাগবে! চওড়া-লম্বা-রঙে মন ভরলেও দাম শুনলে অস্বস্তিই হতেই পারে আপনার।কেজি প্রতি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা! অর্থাৎ চার কেজি ওজনের ইলিশের দাম মাত্র ২২ হাজার টাকা। তাও আবার নিলামে।শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়ায় পাইকারি মাছের বাজারে দেখা যায় চার কেজি ওজনের অতিকায় একটি ইলিশ। সেটি কেনার জন্যে এমন হুড়োহুড়ি পড়ে যায় যে বাধ্য হয়ে মাছটিকে নিলামে চড়ানো হয়। সাড়ে পাঁচ হাজার টাকা কেজি হিসেবে ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় বাসিন্দা শেখ ইমতিয়াজ।তিনি নিজেও মাছ ব্যবসায়ী। ভারতে ওই মাছটি বাংলাদেশের ইছামতী নদীর ‘স্বাদু ইলিশ’। হাওড়া বাজারে আমদানি করেছিলেন এক মাছ ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা