,

ঈদে জিৎ-ফারিয়ার ‘বাদশা’

faria-&-jeet_116009বিনোদন প্রতিবেদক : রমজান শেষ না হতেই শুরু হয়েছে ঈদের ছবির মুক্তি নিয়ে নানা গুঞ্জন। দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এবার দুই দেশে একসঙ্গে ঈদে মুক্তি পাবে ‘বাদশা’ ছবিটি। এরই মধ্যে ঢাকা, ভারত ও লন্ডনে এ ছবির দৃশ্যায়নের সব কাজ শেষ হয়েছে।

এ ছবিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন এদেশের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ।

ছবিটি নিয়ে বেশ আশা প্রকাশ করে নুসরাত ফারিয়া বলেন, ঈদের ছবি মানেই বিশেষ কিছু। এবার ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছে এজন্য আমি দারুণ খুশি। এরই মধ্যে লন্ডনে ‘বাদশা’ ছবির কাজ ও ডাবিং শেষ করেছি। আশা করি এ ছবিটি দর্শকরা বেশ উপভোগ করবেন।

এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ঈদে দর্শকরা ভালো মানের ছবি চান। আর আমাদের এ ছবিটিও সেদিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এবার দুই বাংলায় ঈদে এ ছবিটি মুক্তি পাবে। নতুন এ ছবিটি নিয়ে এরই মধ্যে হল মালিকরা যোগাযোগ শুরু করেছেন। আশা করছি ছবিটি দুই বাংলায় ভালো ব্যবসা করবে।

‘বাদশা’ ছবিটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব। আর এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা