,

এবার বিজ্ঞাপনে ভাইসহ মুস্তাফিজ (ভিডিও)

photo-1465554809স্পোর্টস ডেস্ক : ব্যাপারটা রেওয়াজেই পরিণত হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। তারকাখ্যাতি পেয়ে গেলেই বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে শুরু করেন তাঁরা। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন- কে নেই সেই তালিকায়! এবার পূর্বসূরিদের পথে হাঁটতে শুরু করেছেন ক্রিকেট বিশ্বের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানও। কোমল পানীয় কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপনে দেখা গেছে ‘ফিজ’কে।

২০১৫ সালে ক্রিকেট বিশ্বে তোলপাড় তুলে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন মুস্তাফিজ। এরপর বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার বাজিমাত করেছেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলেও। প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়েই পেয়েছেন শিরোপাজয়ের স্বাদ। ক্রিকেট মাঠে দারুণ সাফল্যের পর মুস্তাফিজ এখন পরখ করছেন কোকাকোলার স্বাদ।

মূলত বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েই নতুন বিজ্ঞাপনটি তৈরি করেছে কোকাকোলা। যেখানে দেখা যায়, মুস্তাফিজ গ্রামের মাঠে, গলিতে ক্রিকেট খেলছেন। বড় ভাইয়ের সাইকেলের পেছনে বসে ঘুরে বেড়াচ্ছেন। হোটেলে ভাইয়ের সঙ্গে বসেই চুমুক দিচ্ছেন কোকাকোলার বোতলে।

এ বছরের ফেব্রুয়ারিতে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছিল কোকাকোলা। ফিজ এখন কোকাকোলার ব্যান্ড অ্যাম্বাসাডর। সেই চুক্তির অংশ হিসেবেই কোমল পানীয় কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে সেন্টার ফ্রেশের কয়েকটি বিজ্ঞাপন ও মোবাইল অপারেটর কোম্পানি রবির বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে মুস্তাফিজকে। ভারতে আইপিএল খেলতে গিয়ে সেখানেও একটি বিজ্ঞাপনচিত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা