,

রোজায় ডিহাইড্রেশন এড়াতে জেনে নিন কিছু টিপস

21098-boroস্বাস্থ্য ডেস্ক : আমাদের শরীরের ৭০ ভাগই পানি। এ পানি শরীরের বর্জ্য নিষ্কাশন, হজম ও নানা শারীরিক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোজার সময় দিনের অর্ধেকাংশ পানি পান না করে থাকা হয় বলে এ ক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। তবে একটু সচেতন হলেই রোজা রেখেও ডিহাইড্রেশন এড়ানো সম্ভব। তাই চলুন এই রমজানে ডিহাইড্রেশন এড়াতে জেনে নিই কিছু টিপস-

ইফতারে প্রচুর পানি ও ফ্লুইড রাখুনঃ-
ইফতারের পর থেকে বিরতি দিয়ে দিয়ে অন্তত অ‍াট গ্লাস পানি পান করুন। তবে চা, কফি ও সোডার দিকে হাত বাড়াবেন না। এগুলোতে হাই ক্যাফেইন ও সুগার থাকে। যা ডিহাইড্রেশন বাড়ায়।

পুষ্টি ও খনিজঃ-
প্রচুর পরিমাণে পানি সমৃদ্ধ ফল ও সবজি খান। সাইট্রাস ফ্রুট, স্ট্রবেরি, শসা, টমেটো, তরমুজ ইত্যাদি সার্ভিং ডিশে রাখুন। তাজা ফলের রসও খেতে পারেন। এতে রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম, ফাইবার, লোহা, পটাশিয়াম, খনিজ, ভিটামিন সি, বি-১ ও বি-২। তবে ফলের রস করে না ছেঁকে খেতে পারলে ভালো।

ট্রেডিশনাল ড্রিঙ্কঃ-
রোজার সময় যেসব পানীয় সবসময় তৈরি হয় যেমন- লেবুর শরবত, কমলা বা আমের জুস, ইসবগুলের ভুসি ও তোকমা দিয়ে তৈরি শরবত ইত্যাদি প্রচুর পরিমাণে পান করুন। এক্ষেত্রে বাজারের জুসগুলোকে এড়িয়ে চলাই শ্রেয়।

ব্যায়ামের সময় কমিয়ে আনুনঃ-
রোজায় ইফতারের দুই ঘণ্টা পর ২৫ মিনিটের ব্যায়াম কর‍ুন। ব্যায়ামের আগে এক কাপ থেকে তিন কাপ পানি পান করে নিন। ব্যায়ামের শেষে পর্যাপ্ত পানি পান করুন।

খাবার মেন্যুঃ-
ইফতার ও সেহরিতে সঠিক খাবার মেন্যু সেট করুন। স্যুপ, খেজুর, দই, দুধ, কলা, লো ফ্যাট খাবারের সঙ্গে সালাদ, উচ্চমানের পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবার সংযোজন করুন। অন্যদিকে ভাজা-পোড়া ও তেলজাতীয় খাবারকে ছেঁটে ফেলুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা