,

সকালে পানামার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

21199-boroস্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে দারুণ শুরুর পর আবারো মাঠে নামছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। টুর্নামেন্টের পরের প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তির, তবে নির্ভীক পানামাকে নিয়ে বেশ সতর্ক জেরার্দো মার্তিনোর দল।

তবে এ ম্যাচে তারা পাচ্ছে অধিনায়ক লিওনেল মেসিকে। শনিবার সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে।

কোপা আমেরিকার প্রথম ম্যাচে দলের সেরা তারকা মেসিকে ছাড়াই খেলতে হয় আর্জেন্টিনাকে। তবে এর পরও শক্তিশালী চিলিকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুরুটা বেশ ভালো হয় তাদের।

ফিফা র‌্যাংকিংয়ে ৫৬ নম্বরে থাকা পানামার শুরুটাও দারুণ হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারায় তারা। প্রথম ম্যাচ শেষে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে গ্রুপের শীর্ষে আছে পানামা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা ফিরে পাচ্ছে মেসিকে। গত মাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পিঠে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা