,

ঠান্ডা পানিতে গোসল করলে কমবে ওজন!

Ice-Bathস্বাস্থ্য ডেস্ক : ওজন কমাতে মরিয়া সকলেই। ওজন কমাতে মানুষ কত-কিই না করেন। কেউ কড়া ডায়েটচার্ট অনুসরণ করেন, কেউ কেউ ঘন্টার পর ঘন্টা দৌঁড়ান আবার কেউ যোগ ব্যামের দ্বারস্থ হন। কিন্তু আপনি জানেন কি, দৌঁড় ঝাঁপ ছাড়াই অত্যন্ত সহজ উপায়ে আপনার ওজন কমাতে পারেন। আপনি মানুন আর নাই বা মানুন গবেষকরা জানাচ্ছেন শুধু মাত্র ঠান্ডা পানিতে গোসল করেই আপনি ওজন কমাতে পারেন।

বিষেশজ্ঞরা জানিয়েছেন, এটি পুরোটাই বৈজ্ঞানিক প্রক্রিয়া। আসলে আমাদের শরীর দু-ধরণে ফ্যাট থাকে। একটি হোয়াইট ফ্যাট অপরটি ব্রাউন ফ্যাট। আমাদের শরীরে হোয়াইট ফ্যাটের কোন প্রয়োজন নেই। অতিরিক্ত ক্যালোরি খেলে এই ফ্যাট শরীরে জমা হয় ও ফ্যাট বার্ন হয়না। এই ধরণের ফ্যাট কোমর, পিঠের নিচের অংশ, গলা ও উরুতে জমা হয়।

অন্যদিকে ব্রাউন ফ্যাট শরীরের উপযোগি। এটি শরীরকে গরম রাখতে সাহায্য করে। যখনই আমাদের ঠান্ডা লাগে তখনই ব্রাউন ফ্যাট সক্রিয় হয়। অন্যদিকে আমরা যখন ঠান্ডা পানিতে গোসল করি তখনই ফ্যাট গলতে শুরু করে, অর্থাৎ আপনার বেড়ে যাওয়া চর্বি কমতে শুরু করে।

ঠান্ডা পানির উপকারিতা:
১. ঠান্ডা পানিতে গোসল করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার ফলে ফ্যাট গলতে শুরু করে। এছাড়াও ঠান্ডা পানিতে গোসল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।
২. ঠান্ডা পানিতে গোসল করলে, মানসিক অবসাদ দূর হয়। যদি আপনি ডিপ্রেশনে ভুগে থাকেন তবে ঠান্ডা পানিতে গোসল আপনার জন্য উপকারি হতে পারে।
৩. ঠান্ডা পানিতে গোসল করলে মস্তিষ্ক সতেজ হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা