,

মোটরসাইকেলে শিশুদের ওঠানো যাবে না : সেতুমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : এক মোটরসাইকেলে তিন জন ওঠার উপর নিষেধাজ্ঞা আরোপের পর এবার এতে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় শুক্রবার এক সভায় কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

kadar_12494

সভায় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ওবায়দুল কাদের বলেন, এক মোটরসাইকেলে দুইজনের বেশি উঠবে না এবং অবশ্যই হেলমেট থাকতেই হবে। যে কোনো অবস্থায় এটি বাধ্যতামূলক করতে হবে, এখানে কোনো কমপ্রোমাইজ করা যাবে না। এছাড়া মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না, এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে ওঠে। এটি খুবই বিপদজনক, এক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাতে হবে, কারণ বিষয়টা ঝূকিপূর্ণ। সারা বাংলাদেশে বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।

সেতুমন্ত্রী বলেন, রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এসব গাড়ী যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেজন্য বিআরটিএ কর্মকর্তাদের কঠোর হতে হবে।

রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত না রাখলে কোনো লাভ হবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাত্রীদের কোনো কাজেই আসবে না যদি ফুটপাত দখলমুক্ত না করা যায়।
যে কোনো সময়ের চেয়ে এবার রাস্তাঘাটের অবস্থা ভাল জানিয়ে মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১৪টি স্পটে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা