,

গরমে প্রশান্তি দেবে বোরহানি

 

লাইফস্টাইল ডেস্ক :এই গরমে জনজীবন অতিষ্ঠ। দুপুরের প্রখর রোদে খুবই ভাল লাগে টক দইয়ের সঙ্গে চিনি ফেটিয়ে লাচ্ছি খেতে। কিন্তু যদি লাস্যির পরিবর্তে বোরহানি হয়? তাহলেও কিন্তু মন্দ হয় না। তাই একবার লাচ্ছির বদলে খেয়ে দেখুন টক-ঝাল বোরহানি। নিশ্চিত গরমে প্রশান্তি দেবে এটি। তাই ঝটপট জেনে নিন বোরহানি তৈরির সহজ রেসিপি, যা আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন।

borhani_33340

উপকরণ
টক দই ৫০০ গ্রাম
বিট নুন আধ চা-চামচ
পুদিনা পাতা বাটা এক চা-চামচ
কাঁচা লঙ্কা বাটা এক চা-চামচ
চিনি দু’চা-চামচ
জিরে গুঁড়ো এক চা-চামচ
ধনে গুঁড়ো এক চা-চামচ
গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ
বরফ কুচি প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালী
প্রথমে সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ভাল করে ছেঁকে নিন। ঠাণ্ডা করতে কিছুক্ষণ ফ্রিজে রাখুন।

ঠান্ডা হয়ে এলে গ্লাসে ঢেলে এর উপরে একটু বিটনুনের গুঁড়ো আর পুদিনা পাতা সাজিয়ে দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা