,

‘শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধা, খালেদা জিয়ার পাশে যুদ্ধাপরাধী’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধারা, খালেদা জিয়ার পাশে যুদ্ধাপরাধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের উন্নয়নের চাবি। আর খালেদা জিয়ার হাতে আছে ষড়যন্ত্র এবং রক্তের চাবি। তার গায়ে আছে মানুষ পোড়ানোর গন্ধ। খালেদা জিয়া একটি সাম্প্রদায়িক জোটের নেতৃত্ব দিচ্ছেন। আর শেখ হাসিনা আছেন গণতান্ত্রিক জোটের নেতৃত্বে। ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উম্মাদ হয়ে গেছেন। এজন্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন।

Hasanul-Hok-enu

 

শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ সরকারের কাছে আছে।

 

 

খালেদা জিয়া ও তার সহযোগীরা আগুন সন্ত্রাস, মানুষ পোড়ানো, ষড়যন্ত্রের যোগসাজশকে আড়াল করতেই এ পথ বেঁচে নিয়েছেন।পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সমর্থ হয়েছে। আশা করছি মিতু হত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত বের করতে পারবে। মিতু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করেছে। আশা করছি মিতু হত্যার রহস্য ও জড়িতদের দ্রুত খুঁজে বের করতে পারবে পুলিশ। এজন্য একটু ধৈয্য প্রয়োজন।

 

‘গুপ্তহত্যার সঙ্গে সরকার জড়িত আছে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, সরকারকে দোষারোপ করে লাভ নেই। মানুষ পোড়ানো, আগুন সন্ত্রাস ও জঙ্গি তৎপতরার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতার হওয়া ৬০০ জনের মধ্যে ৯৯ শতাংশই বিএনপি-জামায়াত কর্মী। তাই সাম্প্রতিক গুপ্তহত্যার সঙ্গে সরকার জড়িত আছে এমন দোষারোপ করে লাভ নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা