,

নরসিংদীতে জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : শিবপুরে শামীম মিয়া (৩২) নামে জিয়া পরিষদের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে উপজেলার কান্দাপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম মিয়া আইয়ুবপুর ইউনিয়নের বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের আহ্বায়ক ছিলেন।

photo-1465560190_131179

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। তার স্ত্রী পারুল বেগম অন্ত:সত্ত্বা হওয়ায় শামীম বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যান। আজ সকালে পথচারীরা বাড়ির পাশে শামীমের রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের বেড়া কেটে নিহতের স্ত্রীকে বের করেন।

 

খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।শামীমের স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের জানিয়েছেন, এলাকার ফারুক, আমান উল্লাহ, জাইদুল ও সোহরাবের সঙ্গে তার স্বামীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগের দিন বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তিনি বলেন, ‘এই ঘটনার জের ধরে তারা আমার স্বামীকে হত্যা করেছে। এ ছাড়া আমার জানামতে শামীমের আর কারো সঙ্গে কোনো বিরোধ নেই।’

 

 

নিহত শামীমের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আমি সিলেটে বসবাস করি। ছেলে হত্যার খবর পেয়ে বাড়িতে ছুটে আসি। কে বা কারা কী কারণে খুন করেছে আমি বলতে পারছি না।’ নিহত শামীমের এক ছেলে ও এক মেয়ে শিশুসন্তান রয়েছে। এ ছাড়া শামীমের স্ত্রী সাত মাসের অন্ত:সত্ত্বা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন শামীম।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, রাতেই দুর্বৃত্ত্বরা শামীমকে হত্যা করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে