,

বিশাল শিবমন্দির বানিয়েছেন মুসলিম যুবক

 

 

আন্তর্জাতিক ডেস্ক : জন্ম মুসলমানের ঘরে। নিজের পরিচয়টাও দেন মুসলিম হিসেবে। তবে তিনি উপাসনা করেন এক হিন্দু দেবতার। এমনকি সেই দেবতার প্রতি ওই মুসলমান যুবকের ভক্তি এতটাই যে দেবতার সম্মানে একটি বিরাট মন্দিরই তৈরি করে ফেলেছেন তিনি।রাজস্থানের টোঙ্ক জেলার বাসিন্দা আকবর খানের বয়স এখন ৩৯ বছর। ছোটবেলা থেকে যখনই জীবনে কোনো সমস্যায় পড়তেন মসজিদে গিয়ে প্রার্থনার পাশাপাশি শিব মন্দিরেও যেতেন আকবর।

2016_06_10_17_44_16_wEo12nvYpm0sj8roiA0tIlbobwHwXK_original

 

তিনি মনে করেন, একমনে শিবকে ডাকলে জীবনের যে কোনো সমস্যারই সমাধান হয়ে যায়। আর তাই দিন দিন শিবের প্রতি আকবরের ভক্তি বাড়তে থাকে। এক পর্যায়ে শিবের একটি মন্দির নির্মাণ করবেন বলে স্থির করেন তিনি। তারপর উপযুক্ত সময় বুঝে মন্দির তৈরি করে ফেলেন।

 

মাস খানেক আগে রাজস্থানের ওম বিহার কলোনি অঞ্চলে উন্মোচিত হয়েছে আকবরের তৈরি করা সেই মন্দির। ভূতেশ্বর মহাদেব নামে পরিচিত মন্দিরটি গড়ে উঠেছে ১০০ বর্গমিটার এলাকা জুড়ে। শিবের নানা রূপের নানা আকৃতির মূর্তি ঠাঁই পেয়েছে সেই মন্দিরে। মূল মূর্তিটির উচ্চতা প্রায় ১০০ ফুট।আকবর জানান, তার নিজের সম্প্রদায়ের মানুষও মন্দির তৈরিতে বাধা দেননি তাকে। আকবর বলেন, ‘শিব নামে ডাকি অথবা আল্লাহ- সবই তো এক।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা